দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তর প্রদেশে দীপাবলি ও হোলি উৎসব উপলক্ষে দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলো এ সুবিধা পাবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ জানান, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারগুলো বছরে দুটি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার পাবে। এর একটি দেওয়া হবে দীপাবলিতে, অন্যটি হোলি উৎসবে।
এদিন রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি সুবিধাভোগীর জন্য গ্যাস সিলিন্ডার রিফিলের ভর্তুকি বিতরণ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এ কর্মসূচির জন্য রাজ্য সরকার ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছে।
অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডারের দাম ও কেন্দ্রীয় সরকারের ভর্তুকির হিসাব তুলে ধরেন যোগী আদিত্যনাথ।
তিনি বলেন, একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩৩৫ রুপি ভর্তুকি দেয়। ফলে গ্রাহককে নিজের পকেট থেকে দিতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি। তথ্যসূত্র: এনডিটিভি
এমকে